4%

ছাড়

যশোর-খুলনার প্রিমিয়াম দেশি এঁটো চুইঝাল

৳1250 ৳1200

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : ETO310

Brand : Virtuall Mart

- +
৬৪ জেলার জন্য ডেলিভারি চার্জ ১৩০ টাকা।
যশোরের ভিতরে ডেলিভারি চার্জ ৭০ টাকা।

বিস্তারিত

যশোর-খুলনার প্রিমিয়াম দেশি এঁটো চুইঝাল 

দক্ষিণবঙ্গের খাঁটি ও প্রিমিয়াম মানের চুইঝাল নিয়ে এলো অসাধারণ স্বাদের অভিজ্ঞতা! সরাসরি যশোর ও খুলনা বাগান থেকে সংগ্রহ করা সম্পূর্ণ রাসায়নিকমুক্ত চুইঝাল। এটি মাংস, মাছ কিংবা অন্যান্য ভুনা রান্নায় এনে দেয় এক অনন্য সুঘ্রাণ, মৃদু ঝাঁঝালো স্বাদ ও চমৎকার গ্রেভি টেক্সচার। 

চুইঝালকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি।

1. একদমি মাটির ওপরের অংশকে এঁটো চুইঝাল বলছি। 

2.  তার উপরের অংশকে মোটা চুইঝাল বলছি।

3.  এবং আগার দিকের অংশকে আমরা চিকোন চুইঝাল বলছি।

নাম: এঁটো চুইঝাল বা আলু চুইছাল  গাছ চুইঝাল গোড়ার আংশ, এসকল নামে মানুষ একে চিনে থাকে।

🌿 চুইঝাল কী এবং কেন এটি অনন্য?

চুইঝাল (বৈজ্ঞানিক নাম: Piper chaba) পিপারাসি (Piperaceae) পরিবারের এক ধরনের সপুষ্পক লতা, যা ঐতিহ্যগতভাবে রান্নায় চমৎকার ঝাল স্বাদ ও সুঘ্রাণ যোগ করতে ব্যবহৃত হয়। শুকনো বা কাঁচা—উভয় অবস্থায়ই এটি রান্নার আমেজ পুরোপুরি বদলে দেয়। 

🌶️ এঁটো চুইঝাল বনাম গাছ চুইঝাল: কোনটি বেছে নেবেন?

বৈশিষ্ট্য এঁটো চুইঝাল (Root Chuijhal) মোটা চুইঝাল (Stem Chuijhal)  উৎপাদন অংশ গাছের গোড়া এবং মাটির কাছাকাছি অংশ চুইগাছের কাণ্ড বা লতার অংশ আঁশ ও টেক্সচার এতে আঁশ কম থাকে এবং এটির মধ্য প্রচুর পরিমান শ্বাস থাকে। আঁশ তুলনামূলক বেশি থাকে রান্নার আচরণ রান্নায় খুব দ্রুত গলে গ্রেভির সাথে মিশে যায়  সহজে গলে না এবং এর মধ্য শ্বাস কম থাকে। স্বাদ ও ঝাল হালকা থেকে মাঝারি ঝাল, গ্রেভিতে কড়া ফ্লেভার আনে। তীব্র ঝাল ও কড়া ঝাঁঝালো ফ্লেভার। কাদের জন্য উপযুক্ত যারা রান্নায় গ্রেভি টেক্সচার ও মৃদু ঝাল পছন্দ করেন যারা চিবিয়ে খাঁটি ঝাল স্বাদ উপভোগ করতে চান। 

🍲 কোন কোন রান্নায় ব্যবহার করবেন?

গরু ও খাসির মাংস: ঐতিহ্যবাহী উপায়ে মাংস ভুনা বা ঝোলে। 

হাঁস ও মুরগির মাংস: সুঘ্রাণ ও অনন্য স্বাদ তৈরিতে। 

মাছের ঝোল ও ভুনা: যেকোনো প্রিমিয়াম মাছের রেসিপিতে। 

অন্যান্য: খিচুড়ি, হালিম, চটপটি, ডাল এবং হরেক রকম আচার তৈরিতে। 

💚 স্বাস্থ্য উপকারিতা ও ভেষজ গুণাবলি

চুইঝাল শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এতে রয়েছে প্রচুর প্রাকৃতিক পুষ্টি উপাদান ও ভেষজগুণ: 

হজমশক্তি বাড়ায়: খাবার রুচিশীল করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। 

গ্যাস্ট্রিক ও প্রদাহ কমায়: পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ কমায়। 

প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট: এতে থাকা ফাইটোকেমিক্যাল শরীরকে সতেজ রাখতে সহায়ক। 

ব্যথা ও ক্লান্তি দূর করে: শারীরিক দুর্বলতা, প্রসব-পরবর্তী ব্যথা ও গায়ের ব্যথা প্রশমিত করে। 

ঠান্ডা-কাশি নিরাময়: কফ, কাশি, হাঁপানি এবং সর্দি দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। 

🛡️ কেন Virtuall Mart এর এঁটো চুইঝাল সেরা?

১০০% অর্গানিক ও ফ্রেশ: অর্ডারের পর সরাসরি খেত থেকে তাজা চুইঝাল সংগ্রহ করা হয়। আমরা সপ্তাহে ২ দিন গাছ কাটি আপনাদের চাহিদা অনুযাজী।

গোড়ার ও মোটা অংশের চুইঝাল: চুইঝালের গোড়া ও মোটা কাণ্ডেই সবচেয়ে বেশি শ্বাস বা পেস্ট থাকে। আমরা সেই প্রিমিয়াম অংশটি বেছে নিই আপনাদের জন্য। 

ঔষধি ও স্বাস্থ্যগুণ: চুইঝালে রয়েছে ১৬-১৭টি ঔষধি উপাদান। এটি রুচি বাড়ায়, হজমে সাহায্য করে, শরীরের ব্যথা ও ঠান্ডা-কফ কমায়। 

রাসায়নিকমুক্ত: কোনো সংরক্ষক বা কৃত্রিম কেমিক্যাল ব্যবহার করা হয় না। 

গুণগত মান নিশ্চিত: অপরিপক্ক চুইঝাল বাদ দিয়ে প্রিমিয়াম মানের চুই সরবরাহ করা হয়। 

বিশেষ উপহার: যেকোনো ১ কেজি অর্ডারে ১৭৫ গ্রাম BSTI অনুমোদিত চুই গার্লিক ফিউশন আচার ফ্রি!

ফ্রি ডেলিভারি: প্রথমবার অর্ডারে সারা দেশে ডেলিভারি ফ্রি (যশোর সদরে সকল অর্ডারে ফ্রি)।

ব্যবহারে নির্দেশিকা ও সংরক্ষণ পদ্ধতি

ব্যবহারের উপায়: ১ থেকে ১.৫ ইঞ্চি সাইজে কেটে মাঝখান থেকে ফালি ফালি করে রান্নার সময় দিয়ে দিন। 

সংরক্ষণ: পেপার বা পাতলা সুতির কাপড়ে রাখতে পারেন বা ফ্রিজে রাখলে দীর্ঘদিন তাজা থাকে। 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী 

প্রশ্ন ১: চুইঝাল কিভাবে ডেলিভারি করা হয়?

উত্তর: আমরা সরাসরি যশোর ও খুলনা থেকে সদ্য কাটা ফ্রেশ চুইঝাল সুসংরক্ষিত প্যাকেজিংয়ে কুরিয়ারের মাধ্যমে পাঠাই, যেন পৌঁছানো পর্যন্ত তাজা থাকে।

প্রশ্ন ২: ফ্রি উপহার আচারটি কিভাবে পাব?

উত্তর: যেকোনো ভ্যারিয়েন্টের ১ কেজি লগ চুইঝাল অর্ডার করলেই আমাদের BSTI অনুমোদিত ১৭৫ গ্রামের 'চুই গার্লিক ফিউশন আচার' পার্সেলের সাথে ফ্রি গিফট হিসেবে পেয়ে যাবেন।

Virtuall Mart – “Smart Shopping, Smart Life


Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.